ইসরাইলি বিমান হামলায় হামাসের সামরিক কমান্ডার নিহত

গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত সামির আবু ইউনুস দক্ষিণ গাজার রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) ও দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, শনিবার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের এক শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাঁবুতে ইসরাইলি হামলায় আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গাজায় সাম্প্রতিক বন্যায় ডুবে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়শিবির। ধ্বংস হয়েছে হাজার হাজার তাঁবু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র, তাঁবু ও ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে দুর্ভোগ।

এমন পরিস্থিতিতে গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মেরামত ও বৃষ্টির পানি নিষ্কাশনে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়া।

তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে, তা আর কেবল মানবিক জরুরি সংকট বা যুদ্ধের স্বাভাবিক পরিণতি নয়। বরং এটি এমন এক জটিল বাস্তবতা, যেখানে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালানো এবং ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বাধা দেয়া—সবকিছু একসূত্রে গাঁথা।’

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। ১১টি পরিকল্পনার আওতায় ক্বালকিলিয়া, নাবলুস, রামাল্লা ও হেবরনসহ বিভিন্ন এলাকায় এসব বসতি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৪ ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল : বিমানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন