১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ কথা জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতামত দেন।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:‘পে ফিক্সেশন’ করতে হবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন