মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে হামলার সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। রোববার (১৫ নভেম্বর) ভোরে দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার, নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সরকারি সর্বশেষ তথ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। তবে হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি সতর্কবার্তায়।
বিশ্বব্যাপী জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কবার্তা এল। সংঘাতের স্থায়ী সমাধানে দুই দেশের মধ্যে তৃতীয়পক্ষের মাধ্যমে আলোচনা চললেও, তা এখনও ফলপ্রসূ কোনো সমাধান আনতে পারেনি।
২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়, যা পরে এপ্রিলে একটি যুদ্ধবিরতির মাধ্যমে থামে। জুন মাসে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও, আলোচনা থমকে যাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় শুরু হয় সংঘাত।
পড়ুন:সৌদির রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
ইমি/


