আমার প্রশান্তির উৎসই ভিকি, সে দারুণ সাহায্য করে: ক্যাটরিনা 

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রায় সময় তাদের দেখা যায়। অভিনয়ের বাইরেও ক্যাটরিনা কিন্তু তার প্রসাধন ব্র্যান্ড কে বিউটি নিয়ে দারুণ ব্যস্ত থাকেন। এমনকি ছুটির কাজের ব্যস্ততা থাকে। আর এসবের মাঝে তাকে স্বস্তি দেন তার স্বামী ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর এমন সহযোগিতার কথা জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্যাটরিনা।

বিজ্ঞাপন

সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাইকার সহপ্রতিষ্ঠাতা অদ্বৈতা নায়ারের সঙ্গে নিজের ব্যবসা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানান, ব্যবসার কাজে এতটাই ডুবে থাকেন যে কখন সময় পেরিয়ে যায়, তা খেয়ালই থাকে না। আর তখনই স্বামী তাকে ফোন নামিয়ে রেখে একটু বিরতি নিতে বলেন।

ক্যাটরিনার বলেন, কাজের পেছনে কত ঘণ্টা ব্যয় করছি, তার হিসাব রাখা যায় না। তবে একজন আছেন, যিনি ঠিকই হিসাব রাখেন। তিনি আমার স্বামী। প্রায়ই ফোন নামিয়ে রাখতে বলেন। কিন্তু কোনো কাজের প্রতি ভালোবাসা থাকলে সময়ের হিসাব করা যায় না। অভিনয়, ব্যবসা, সংসার সবকিছু একসঙ্গে সামাল দিচ্ছেন ক্যাটরিনা আর সেটা মটেও সহজ নয় জানান অভিনেত্রী। তিনি বলেন, নিজের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে। নিজেকে সময় দিতে হবে, প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ দিতে হবে। আপনি অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী কিংবা মা যে ভূমিকাতেই থাকুন না কেন, সবকিছুর মধ্যে ভারসাম্য খুঁজে পেতে সময় প্রয়োজন।

কোনো দিন সবকিছু ঠিকমতো সামলাতে না পারলে নিজেকে দোষারোপ না করার পরামর্শও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গেই ভিকির প্রশংসা করে ক্যাটরিনা বলেন, আমার স্বামী ভীষণ সহযোগিতা করেন। আমার অস্থিরতায় সে-ই শান্তি।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান, ছেলে ভিহান। মা হওয়ার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গেছে অভিনেত্রীর। সন্তানকে দেখাশোনার ক্ষেত্রেও ভিকির ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ক্যাটরিনার মতে, প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করার পরও ভিহান ও তার সঙ্গে সময় কাটানোর মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকেন ভিকি। একজন বাবা হিসেবে এটি তার অসাধারণ গুণ।

পড়ুন:বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনসিএফের কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন