নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় এবার মুখ খুললেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি সত্যিই ভয়ংকর। শুধু অভিনেতা নন, তাদের ঘিরে থাকা সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।  

বিজ্ঞাপন

সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের ২৪তম আসরে অংশ নেন অনন্যা পাণ্ডে। সেখানে নিজের অভিনয়জীবন, বলিউডের বর্তমান পরিস্থিতি এবং নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিক সোনাল কালরার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে টাইগার শ্রফের ওপর হামলার প্রসঙ্গ।

অভিনেতাদের নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অনন্যা বলেন, এটি খুবই ভয়ংকর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিনেত্রীর মতে, এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। কারণ, কোনো তারকাকে ঘিরে বড় জমায়েত হলে শুধু তার নিরাপত্তা নয়, সেখানে উপস্থিত দর্শক ও সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে নিরাপত্তার কারণে তারকা ও দর্শকের মধ্যকার যোগাযোগ বন্ধ হয়ে যাক, সেটি চান না অনন্যা। অভিনেত্রী বলেন, দর্শকের সঙ্গে সরাসরি কথা বলা তার কাছে অভিনয়জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। কোনো দর্শক যখন জানান, তার অভিনীত চরিত্রের মধ্যে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন, তখন সেটিই একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তাই সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সম্পর্কও অটুট রাখার আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ের একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তিন ব্যক্তি। এ হামলার পর বলিউডের অনেক তারকারাই ভয়ের মধ্যে দিয়ে যান। তারা বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় ভুগতে থাকেন। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে যায় যে 

হামলার একটি ভিডিওতে কাছ থেকে গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় তাদের। তবে অক্ষত থাকেন টাইগার। এ ঘটনায় তাঁর গাড়িচালক ও এক পথচারী আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্তের মধ্যে ফুল সিংসহ কয়েকজনের পুলিশি হেফাজতের মেয়াদ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন বিশেষ আদালত। অন্যদিকে, হামলা নিয়ে ছড়ানো ভুয়া খবর ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধেও সতর্ক করেছে টাইগারের টিম।

পড়ুন:বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনসিএফের কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন