শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় বসতবাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ছিনতাইয়ে প্রতিবাদ করায় কৃষকের বসতবাড়ীতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

কৃষকের পরিবারের অভিযোগ তাদের বাড়ীর পাশের খোলা মাঠে নিয়মিত টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং গতকাল দিনের বেলায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাই করেন। এসব ঘটনার জের ধরে গত শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য সাকিব ও মারুফের সাথে কথাকাটাকাটি হয় কৃষক ছফির উদ্দিনের সাথে। এর জের ধরে তার দুই ছেলেকে মারধর করে বাড়ীতে হামলা চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় গণপিটুনিতে চোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন