ঘাটাইলের গারোবাজারে বিশ্ব উরস শরিফ উপলক্ষে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন-২০২৭ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল-মধুপুর উপজেলার সীমান্তবর্তী ঐতিহাসিক গারোবাজারে বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাকের পার্টি টাঙ্গাইল সাংগঠনিক পূর্ব জেলা ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাকেরান ও ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি গারোবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দাওয়াতি প্রচারণা চালানো হয়।

শাহানশাহে তরীকত, বিশ্বওলী হযরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ)-এর মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ (শনিবার থেকে মঙ্গলবার) ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে।

দাওয়াতি র‍্যালিতে উপস্থিত ছিলেন, জাকের পার্টি টাঙ্গাইল সাংগঠনিক পূর্ব জেলা সভাপতি জননেতা মো. আব্দুল আজিজ খান অটল, জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা জাকের পার্টির সভাপতি জামাল সরকার এবং জাকের পার্টি ছাত্র ফ্রন্ট টাঙ্গাইল জেলা সভাপতি রমজান আলী।

এ ছাড়া জাকের পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মহাপবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁরা দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, আশেকান ও জাকেরানদের এ মহতী ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় গণপিটুনিতে চোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন