শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্দোনেশিয়ায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও। দেশটির কয়েক শ বাসিন্দা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। সমুদ্রের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানা যাচ্ছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইন্দোনেশিয়ার উপকূলের কাছে সোমবার (১৬ নভেম্বর) ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

এদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান।

অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন।

প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়।

ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

দুই দশকের বেশি সময় আগে আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল ইন্দোনেশিয়া। ২০০৪ সালের ডিসেম্বরে দেশটির আচেহ প্রদেশের উপকূলে ৯ দশমিক ১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্টি হয় বিধ্বংসী সুনামি।

সেই সুনামির বিশাল ঢেউ ১৭টি দেশে আছড়ে পড়ে। এছাড়া চলতি বছরের আগস্টে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হন।

ভূমিকম্পের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বহু বাড়িঘর ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেয়াল ও ছাদ ভেঙে কংক্রিটের স্তূপ এবং ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বিজ্ঞাপন

পড়ুন : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আসছে বজ্রসহ বৃষ্টি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন