বাংলাদেশর অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ করে নাগরিকদের মারধর করায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ অনুপ্রবেশ করায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে। তাকে বর্তমানে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিছনাকান্দিতে আজ সাড়ে ১২ টার দিকে বিএসএফ এর একজন সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ চলে আসছিল, পরে ওখানে বিজিবি টহল দল তাৎক্ষণিক ওই বিএসএফ সদস্যকে আমাদের তত্ত্বাবধানে নেয়া হয়েছে। বর্তমানে সে বিওপিতে আছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন :
সা/


