যশোরে বসুন্দিয়ায় আইএফআইসি (IFIC) ব্যাংকের ৯৮তম এটিএম বুথের উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যশোর সদর উপজেলার বসুন্দিয়াট বানিয়ারগাতিতে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৯৮তম এটিএম (ATM) বুথের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুর ১২টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এটিএম বুথটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মোঃ জাকির হোসেন, তালুকদার প্লাস্টিক গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী আকরাম এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসির রিজিওনাল হেড ইফতেখার আহমেদ, হেড অব অল্টারনেটিভ ডেলিভারি সার্ভিস এস. কে. আজিম হাসান, যশোর শাখার ব্যবস্থাপক কে. এম. আসাদুজ্জামান এবং নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক জনাব মাহফুজুল হুদা সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা জানান, বসুন্দিয়ার বানিয়ারগাতি ও বসুন্দিয়া অঞ্চল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা। এই অঞ্চলে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ গ্রাহকরা এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টা আরও সহজে, দ্রুত এবং নিরাপদে টাকা উত্তোলনসহ অন্যান্য আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি বর্তমানে দেশব্যাপী ১৮৯টি শাখা, ১ হাজার ২২৩টি উপশাখা এবং ৯৮টি এটিএম বুথের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের সাথে ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে।

পড়ুন : ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন