গাজীপুর মহানগরের জোর পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে ওই বাড়িটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর বাড়ি।
সোমবার ( ১৭ নভেম্বর ) রাত পৌনে নয়টার দিকে মহানগরের জোর পুকুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি নাগরিক কে বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরাতন টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা এখনো নিশ্চিত নয়। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পড়ুন : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, জাতিসংঘের প্রতিক্রিয়া


