বোতলাগাড়ীকে দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নাসিম সরকারের

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঐতিহ্যবাহী বোতলাগাড়ী ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসমর্থন চাইছেন নেজাউর রহমান নাসিম সরকার। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়ন পরিষদের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।

২০০০ সাল থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেজাউর রহমান নাসিম সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি অতীতে বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাঁর। ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি।

বিশেষ করে সরকারের দেওয়া বিভিন্ন ভাতা, ত্রাণ, অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাসিম সরকার। এ ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয় বিবেচনা কিংবা বৈষম্যকে প্রশ্রয় না দিয়ে যোগ্য ব্যক্তিদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

তাঁর পরিকল্পনায় রয়েছে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে চান তিনি। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক বিরোধ, ঝগড়া-বিবাদ ও হানাহানি নিরসনে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিতে চান তিনি। তাঁর প্রত্যাশা, বোতলাগাড়ী ইউনিয়নের প্রতিটি মানুষ দল-মত নির্বিশেষে সমান মর্যাদা ও নাগরিক সেবা পাবেন।

নাসিম সরকার বলেন, সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে থাকতে চান তিনি। কোনো মানুষ বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী নিজের ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নেজাউর রহমান নাসিম সরকার বলেন, “আল্লাহর রহমতে জনগণের রায়ে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পাব। আমি এমন কিছু ভালো কাজ করে যেতে চাই, পৃথিবী যতদিন থাকবে, মানুষ যেন আমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বোতলাগাড়ী ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তাঁর এই পথচলা।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, জাতিসংঘের প্রতিক্রিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন