রাজধানীতে একের পর এক বাসে আগুন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোডে ও রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

এদিকে পৃথক অভিযানে গত সোমবার দুপুর থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, রাত ৯টা ২৫ মিনিটের দিকে তিতুমীর কলেজের সামনে অলিফ পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের অপর একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাস ও রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তারা জানা যায়নি।

রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া রাত ১০টার মধ্যে রাজধানীর আরো চারটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এর মধ্যে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটের সামনে, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল হামলা চালানো হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৮৯ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন