পাবনায় মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘ভাসানী স্মৃতি পরিষদ’ পাবনা জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ভাসানী স্মৃতি পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের সভাপতিত্বে এবং ছিদ্দিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।

​প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘুষখোর ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে ছিলেন। তার সততার কাছে সবকিছু হার মেনে যেত। এমন নির্লোভ ও আদর্শবান রাজনৈতিক নেতা বাংলাদেশ আর কখনো পাবে না।

​সভাপতির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানীর অবদান অপরিসীম। তার প্রাতিষ্ঠানিক বড় কোনো ডিগ্রি না থাকলেও জ্ঞান-গরিমায় তিনি ছিলেন অসাধারণ। তিনি ছিলেন গরিব-দুঃখী মানুষের ‘রবিনহুড’।

​অনুষ্ঠানে ভাসানী স্মৃতি পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন বলেন, বিএনপি মাওলানা ভাসানীর কাছে নানাভাবে ঋণী। আজকের যে ধানের শীষ প্রতীক, এটি ছিল তার নিজের দলের প্রতীক। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়তে শহীদ জিয়াউর রহমানই যোগ্য নেতা। তাই তিনি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মাহমুদ মান্নান মাস্টার এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

​এছাড়াও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন