হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও ইয়েমেনে সংঘাত, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আঘাতের ঘটনা এবং ইয়েমেনে সামরিক তৎপরতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, ইয়েমেনের সাদা প্রদেশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বিজ্ঞাপন

জোটের এক মুখপাত্রের অভিযোগ, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আঘাত হানার প্রচেষ্টায় হুতিরা ওই উৎক্ষেপণব্যবস্থাটি কাজে লাগিয়েছিল। পাশাপাশি সৌদি আরবের ‘দক্ষিণাঞ্চল’ তাক করে হুতিদের ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করার কথা জানিয়েছে জোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানানো হলেও, এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি জোটের মুখপাত্র।

ওদিকে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে খবর দিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। ওমানের খাসাব শহরের উত্তরে প্রণালির ওই অংশে কী দিক থেকে বস্তুটি ছোড়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং ট্যাংকারের সব নাবিক সুস্থ ও নিরাপদ আছেন; সবার অবস্থানও নিশ্চিত করা গেছে।

অন্যদিকে হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ওই ট্যাংকারগুলো ইরানি নৌবাহিনীর সতর্কবার্তা অগ্রাহ্য করেছিল।

আইআরআইবি সংবাদ সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, ট্যাংকারগুলো এমন এলাকায় ঢুকে পড়েছিল যেখানে চলাচল নিষিদ্ধ, এবং সেগুলোর নৌ-চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ রাখা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

এর পাশাপাশি ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ওই হামলার পাল্টা জবাবে ইরানি বাহিনী সংশ্লিষ্ট অঞ্চলের দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে।

পড়ুন : চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন