২৬/০২/২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ

উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষ করেছেন। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

গত ১৬ অক্টোবর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়।

১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা বলেন, ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ড.  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

এনএ/

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে গুম-খুনসহ সব অভিযোগের তদন্ত হচ্ছে: ডিজি

দেখুন: দেশজুড়ে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন