রাজবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীর খানখানাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর বড় ঈদগাহ মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।

এ ছাড়া ও সেখানে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল ইসলাম মেহেদী, খানখানাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সহসভাপতি মো. শুভ তালুকদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- হাফেজ মো: দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন