ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইনবোর্ড এলাকায় মহাসড়কের পাশে একটি বাস দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা এসে দ্রুত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
পড়ুন : ধামরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আহত
বিজ্ঞাপন


