বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধক্ষ্য অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এছাড়াও ডিন মহোদয়গণ, সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে কেক কাটা আর দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর জন্যও দোয়া করেন।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তাঁর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরের নলডাঙ্গায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন