শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হার্নিয়া রোগীর অস্ত্রোপচার

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগতে থাকা বকুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগে ভুগতে থাকা বকুল মিয়া (৪০) নামে রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে হাসপাতালের মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মোঃ আল নাফিস, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাসের সার্বিক সহযোগিতায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, তীব্র চিকিৎসক সংকট, সীমিত জনবল ও নানা প্রতিকূলতা সত্ত্বেও শ্রীপুর উপজেলার বিশাল জনগোষ্ঠীর জন্য অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্যসেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় পাশে আছে। আজ প্রথম একজন হার্নিয়া রোগীর অপারেশন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসক ও সেবিকাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এ ধরনের অপারেশন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন