গণজোয়ারে উত্তাল দক্ষিণভাগ, চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকবাল হোসেনের ডাকা মতবিনিময় সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। ‘এক্যবদ্ধ তরুণ প্রজন্ম’-এর ব্যানারে আয়োজিত এই সভা ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিকেল গড়াতেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোত গাংকুল মাঠের দিকে ধাবিত হয়। সন্ধ্যা নাগাদ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে পাঁচ শতাধিক মানুষের এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইকবাল হোসেন। তিনি এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই আমার নির্বাচনী অঙ্গীকার। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাকে জয়ের পথে আরও সাহস যোগাচ্ছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার, মালেক উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাতাব উদ্দিন, আবুল হোসেন, সজল পাল, আসার উদ্দিন ও দুয়াদ উদ্দিন। বক্তারা ইকবাল হোসেনের সততা ও কর্মস্পৃহার প্রশংসা করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়রা বলছেন, ইকবাল হোসেনের এই মতবিনিময় সভায় সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মের যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তা ইউনিয়নের নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় গাংকুল মাঠে উপস্থিত পাঁচ শতাধিক মানুষ যেন এক কণ্ঠেই পরিবর্তনের ডাক দিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন