নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় পথে পথে ঘুরে দিশেহারা স্মৃতিশক্তিহীন এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন রাস্তার পাশে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে নিলে অজ্ঞাত বৃদ্ধা তার নাম পরিচয় কিছুই বলতে পারেনি। এতে হতাশ করে স্থানীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চনপাড়ার ডিবিকোপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমানকে জানালে তিনি গত ৭ দিন ধরে আশ্রয়ে রেখে নিজ খরচে চিকিৎসা,খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেন৷ হাসপাতালের নার্সদের যত্ন পেয়ে ওই নারী তার আংশিক স্মৃতি ফিরে পেলেও পুরোপুরি বলতে পারছেন না তার ঠিকানা ও পরিচয়। তাই চরম বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ডিবিকোপি হাসপাতালের পরিচালক আশিকুর রহমান বলেন, সমাজসেবা কর্মকর্তার পাঠানো এই নারী প্রথমে কিছুই বলতে বা মনে করতে পারেননি। কয়েকদিন সেবা দেয়ার পর আজ জিজ্ঞাসা করলে এলোমেলো ঠিকানা বলেন। তারমাঝে নিজের নাম সুচন্দী বলে দাবী করেন,আর বাবার নাম বলেছেন সচীন্দ কোনাল।
পৈত্রিক বাড়ি কোথায় জানতে চাইলে তা না বলতে পারলেও শশুরবাড়ি বরিশাল, দুই মেয়ে আছে। তাদের একজনকে চানপুর ও অপরজনকে বরিশাল বিয়ে দিয়েছেন। তার স্বামী মারা গিয়েছেন। এতটুকুই বলতে পারছেন। এ সময় হাসপাতাল পরিচালক আরও বলেন, ডিবিকোপি হাসপাতালে অজ্ঞাত পথচারীর উপযোগী নয়। অস্থায়ীভাবে রাখা হয়েছে৷ কিন্তু এভাবে সম্ভব নয়৷ তাই বৃদ্ধার পরিচয় পাওয়া, স্বজন পাওয়া জরুরি।
হাসপাতালে থাকাকালীন মাঝেমধ্যে অস্বাভাবিক আচরন করেন। যা এখানকার নার্স বা আয়াগণ মানিয়ে নিতে হিমসিম খান। তাই অবিলম্বে এ বৃদ্ধার স্বজন খুঁজে পাওয়া জরুরি।
পড়ুন : ফটিকছড়িতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৬


