জবির আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন মাদারীপুরের কাজী রফিকুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুরের কৃতি সন্তান কাজী রফিকুল ইসলাম। তাঁর এ মনোনয়নে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।

কাজী রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকার সন্তান। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে একজন মানবিক ও জনসম্পৃক্ত মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।

গত ২০ নভেম্বর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নয় সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাসুম মিয়াকে আহ্বায়ক এবং জুয়েল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রফিকুল ইসলাম। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মাসিদ উদ্দিন, মো. আব্দুল আউয়াল, সুজন মিয়া, মারজিয়া ইউসুফ, মো. মামুন হোসেন ও মকবুল মুহাম্মদ সাকিব।

নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সংগঠনকে কার্যকর ও গতিশীল করতে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন