১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই প্রথম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সভাপতি দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখের কথা জানালেন, যা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ অগাস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।”

তবে শেখ হাসিনার এই দাবির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “বাস্তবতা হচ্ছে, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না…তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। বুঝতে পারছেন?”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। এটাই বাস্তবতা।”

এর আগে রোববার আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ জানিয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনকে চিঠি দেয় আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। পরবর্তীতে ১৯ নভেম্বর ওই অনুরোধের অগ্রগতি জানতে চেয়ে আবারও চিঠি পাঠান ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

উল্লেখ্য, আদালতে আত্মসমর্পণ করার লক্ষ্যে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেই রয়টার্সকে জানিয়েছিলেন।

প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতোই ভারত বা অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন এবং বাকিরা কারাগারে রয়েছেন। জাতিসংঘের হিসাবমতে, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন। ছাত্র-জনতার সেই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেয়। যদিও ভারত থেকেই তিনি বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

পড়ুন : মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন