বরগুনায় সমুদ্র সৈকতে পুণ্যস্নানে শেষ হলো রাস উৎসব

সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।

বিজ্ঞাপন

সূর্যের আলো ফোটার আগেই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে সমবেত হতে থাকেন শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে প্রণাম ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নামেন পুণ্যার্থীরা। পুণ্যলাভের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগরপাড়ে প্রার্থনা করেন তাঁরা।

এ সময় পুণ্যার্থীরা মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসব।

উৎসব উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন স্থান ছাড়াও দূরদূরান্ত থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসেন। তাঁদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে। রাস উৎসব ঘিরে ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এ উৎসব উপভোগ করতে আসেন।

এর আগে, গতকাল রাতে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শত শত নারী-পুরুষ ধর্মপ্রাণ মানুষ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পড়ুন : মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন