প্রার্থনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রাস উৎসবের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

প্রতিবছর রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে বসে ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে চরটি। পূজা-অর্চনা, পুণ্যস্নান ও রাসমেলাকে ঘিরে কয়েক দিন ধরে চলে উৎসবের নানা আয়োজন।

তবে এবার ছিল ভিন্ন চিত্র। উৎসবের চিরচেনা জৌলুস ও মেলা-উৎসবের আয়োজন ছাড়াই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে রাসপূজা। ধর্মীয় আচার পালনের সুযোগ রাখা হলেও অংশগ্রহণের ক্ষেত্রে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুমতি দেওয়া হয়। ফলে অন্যান্য বছরের মতো সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেনি দুবলার চর।

তবুও ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের টানে আসা পুণ্যার্থীরা পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে পালন করেন রাসপূর্ণিমার আনুষ্ঠানিকতা। প্রার্থনা ও ধর্মীয় রীতিনীতি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যান তাঁরা।

উল্লেখ্য, সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। দীর্ঘদিন ধরে এই উৎসবকে ঘিরে সুন্দরবনের দুবলার চর পরিণত হয় সনাতন ধর্মাবলম্বীদের এক মিলনমেলায়।

পড়ুন : মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন