কুষ্টিয়ার জামায়াত নেতার বাড়ি, অফিস ভাংচুরের অভিযোগ

কুষ্টিয়া সদরের জুগিয়ায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের করা হয় বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন জুগিয়া এলাকার নজরুল, শরিফুল, রফিকুল, ইউনুস ও লাল মিয়া। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুগিয়া ভাটাপাড়া ঘাটে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির মালিকানা পরিবর্তনের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু সেটির দায়িত্ব নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সেখানে বালু উত্তোলন শুরু হয়।

অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির পাশাপাশি সামাজিক পরিবেশও বিঘ্নিত হয়। এর প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দেন।

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, এ ঘটনার জের ধরে বুধবার রাতে দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। তিনি জামায়াতে ইসলামীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য। হামলাকারীরা তার বাসভবন, কার্যালয় ও সামনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।একই সময় ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জুগিয়ায় বালু ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : ‎আপত্তিকর ভিডিও ভাইরাল: দলীয় পদ হারালেন এমপির পিএস নয়ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন