জাতীয় রেকর্ড গড়ে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না খাতুন

​ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন (বিব নম্বর ১১৫)।

​ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করার পাশাপাশি বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। এর আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন স্বপ্না। তবে তাঁর দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল (X) হিসেবে গণ্য হয়।

​মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় স্বপ্নার। এই ইভেন্টে ভারতের সাধনা রবি (বিব নম্বর ১৬৭) নিজের শেষ অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে.) লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। আর ১২.৯৬ মিটার (+০.১ মি./সে.) দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি (বিব নম্বর ২৫৪)।

বিজ্ঞাপন

পড়ুন : ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন সুমাইয়া দেওয়ান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন