জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই মৃত দেলোয়ার হোসেন(৬৭) নিহত হয়েছেন। অভিযুক্ত ছোট ভাই নবীনূর মন্ডল (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ (নিতারন) গ্রামে এ ঘটনা ঘটে। দুজনই ওই গ্রামের মৃত জামতুল্যা মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। দেলোয়ার জমির আইল কাটতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে নবীনূর মন্ডল কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ছোট্ট ভাই নবীনূরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ধামরাই প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই
বিজ্ঞাপন


