খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা আটক

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের প্রথম ধাপে গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে খিলক্ষেত থানাধীন বাঁশতলা এলাকা থেকে মোঃ রফিকুল ইসলাম (৫০) নামে এক নেতাকে আটক করা হয়। তিনি শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের বর্তমান দপ্তর সম্পাদক এবং নকলা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। আটককৃত রফিকুল ইসলাম শেরপুরের নকলা থানার জালালপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদ ও খালেদা বেগমের সন্তান।

বর্তমানে তিনি খিলক্ষেতের বাঁশতলা এলাকায় হাজী শফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

​এরই ধারাবাহিকতায়, ২৭ নভেম্বর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে খিলক্ষেতের পূর্ব নামাপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় পুলিশ। এ সময় মেহেদী মোল্লা (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়। তিনি নরসিংদী জেলার রায়পুরা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং রায়পুরা পৌর যুবলীগের বর্তমান সভাপতি প্রার্থী। মেহেদী মোল্লা নরসিংদীর রায়পুরা থানার রামনগর এলাকার গোলাম রব মোল্লা ও রিনা আক্তারের ছেলে। বর্তমানে তিনি পূর্ব নামাপাড়ার ‘মায়ের দোয়া ভিলা’য় বসবাস করতেন।

​সর্বশেষ, ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আতাউর রহমান ওরফে আতাউর মাস্টার (৫৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে আটক করা হয়।

তিনি খিলক্ষেত থানা শ্রমিকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পিতা মৃত আঃ রাজ্জাক এবং মাতা মৃত ফজিলা বেগম। গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া এলাকার স্থায়ী বাসিন্দা আতাউর রহমান বর্তমানে খিলক্ষেতের মধ্যপাড়ায় শাজাহান মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​পুলিশ আরও জানায়, আটককৃত মোঃ রফিকুল ইসলাম ও মেহেদী মোল্লার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করা, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। অন্যদিকে, আতাউর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগের পাশাপাশি বাসে অগ্নিসংযোগের মতো গুরুতর নাশকতার অভিযোগও রয়েছে।

​এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, “এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের নাশকতা, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের নাশকতার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাই প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন