আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, স্বাস্থ্যসম্মত খাবার খুবই জরুরী : ইউএনও হাসনাত জাহান খান

আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার খুবই জরুরী। বাবা আমাদের বলবো আপনার শিক্ষার্থীদের কে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবেন স্বাস্থ্য ভালো থাকলে লেখা পড়ে তারা মনোযোগী হবে বেশি।

প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনি দিনে শনিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পৌর সভার ভাটিপাড়া এলাকায় অবস্থিত ত্রিশাল আল-হেরা মডেল স্কুলে স্কুল ফিডিং কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বার্হী অফিসার হাসনাত জাহান খান এসব কথা বলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়‌।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন