দোহারে প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচি

ঢাকার দোহার উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে ব্যতিক্রমী স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে চরকুসুমহাটি আলোর ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

এসময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে ডিম ও পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম এসময় উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুর সাত্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নায়েক আলী, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, চরকুসুমহাটি আলোর ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার ও প্রাণিজ আমিষ অত্যন্ত জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বাড়াতে এবং স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মাদকের টাকা না পেয়ে কোরআন শরিফ পোড়ানোর অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন