বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
টিএ/


