বিজ্ঞাপন

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 

বিজ্ঞাপন

রোববার (০৫ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ চার মামলার আবেদনের শুনানি হবে। ইতোমধ্যে রাষ্ট্রপক্ষের আপিল বিভাগের কার্যতালিকায় করা আবেদনে শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল:

আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ৪টি বাতিল করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি এ চার থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।

টিএ/

দেখুন: আঁখী রায় এখন অন্য তরুণীদের অনুপ্রেরণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন