অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। এসময় সংস্কার, জাতীয় ঐক্য, ব্যাংকিং সেক্টর পুনর্গঠন নিয়ে কথাবার্তা হয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
দেখুন: ধর্মীয় নেতাদের সাথে বৈঠকের শুরুতে যা বললেন প্রধান উপদেষ্টা



