27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫:

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ২৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন। এর আগে, সর্বশেষ গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়ে সারাদেশে দুইজনের মৃত্যু হয়। সেদিন হাসপাতালে ভর্তি হন ৭০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে তিনজনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই ছিল বেশি।

টিএ/

দেখুন: শীত উপেক্ষা করেই চলছে বোরো ধান রোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন