ঢাকার তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে।
বিজ্ঞাপন

রোববার সকাল ৮টার দিকে একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তাদের দুটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ৯টায় আগুন পুরোপুরি নির্বাপন সম্পন্ন হয়।

আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


