বিজ্ঞাপন

বাবা ও স্ত্রীর সঙ্গে তুলনা, অবশেষে মুখ খুললেন অভিষেক

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই। তার মাঝেই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। গত বছর বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ানোর পর থেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিষেক এবং ঐশ্বর্যা। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন অভিষেক।

বিজ্ঞাপন

কেরিয়ারের শুরু থেকেই অভিষেককে বাবা অমিতাভের সঙ্গে তুলনার সম্মুখীন হতে হয়েছে। কখনও আবার স্ত্রীর সঙ্গেও তাঁর তুলনা টানা হয়েছে। এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে অভিষেক বলেন, ‘‘খুব সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আামি বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছি।’’ অভিষেক এই তুলনা নিয়ে তাঁর নিজস্ব যুক্তিও দিয়েছেন। অভিনেতা বলেন, ‘‘যদি কেউ আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তার মানে তিনি একজন শ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমার তুলনা করছেন। তার মানে কোথাও আমি সেই সেরা মানুষগুলোর সঙ্গে তুলনীয় হতে পারি।

অভিষেক

অভিষেক জানান, তিনি তাঁর পরিবারকে নিয়ে গর্বিত।

অভিনেতার কথায়, ‘‘বাবা, মা বা আমার স্ত্রী— এখনও তাঁরা যা করছেন তা নিয়ে আমি গর্বিত।’’ অভিনেতা আরও জানান, অমিতাভের মতোই আশি বছর বয়সেও তিনি অভিনয় চালিয়ে যেতে চান এবং কন্যা আরাধ্যাকে অনুপ্রাণিত করতে চান।

তাঁর চলার পথে বচ্চন পরিবারের গুরুত্বকেও ব্যাখ্যা করেছেন অভিনেতা। অভিষেকের কথায়, ‘‘আজ আমি যেখানে রয়েছি, সেটা আমার পরিবারের জন্যই। আমি যা যা করি, সেটাও আমার পরিবারের জন্য। আশা করি, আমাদের পরবর্তী প্রজন্মও আমাদের পদবির মর্যাদা রাখবে।

পড়ুন: বিচ্ছেদ জল্পনার মাঝে অভিষেকের ঐশ্বরিয়াকে নিয়ে বড় মন্তব্য

দেখুন: বিবাহবি*চ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যার!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন