অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেছেন।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান।

চার দিনের এ সফরে আগামী ২৫ জানুয়ারী প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
এনএ/


