নিজে ড্রাইভ করে মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলেন তারেক রহমান।
শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৯টায়(বাংলাদেশ সময় রাত তিনটা) লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের বাসায় উঠে্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, লন্ডন ক্লিনিক ম্যাডামকে ছুটি দিয়েছেন। এখন উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন।”
তিনি আরও বলেন, ‘‘এখানেই লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন। আমরা যারা ম্যাডামের চিকিৎসক আছি তারাও এর কাজে সার্বক্ষনিক নিয়োজিত থাকব। ইউকের যে নিয়ম আঝে সেই নিয়ম মেনেই বাসায় উনার চিকিৎসা চলবে। সেইভাবে বাসায় সব ব্যবস্থা করা হয়েছে।”
জাহিদ জানান, লন্ডন ক্লিনিকে্র মেডিকেল বোর্ড যার নেতৃত্বে দিচ্ছেন জন প্যাট্টিক কেনেডি… এই বোর্ডে সকল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জন হপকিংন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগন বিএনপি চেয়ারপারসনের সকল রিপোর্ট পর্যালোচনা করেই তাকে ছাড়পত্র দিয়েছেন। তবে শর্ত রয়েছে যে, লন্ডন ক্লিনিকের জন প্যাট্টিক কেনেডির ও জেনিফার ক্রস তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন।
লন্ডনের স্থানীয় সময় রাত ৯টার পর লন্ডন ক্লিনিক থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িতে উঠেন খালেদা জিয়া। এরপর তারেক নিজেই ড্রাইভিং সিটে বসেন। গাড়ির সামনের সিটে ছিলেন পূত্রবধু জোবাইদা রহমান।
বাসায় পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানা্ন, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান এবং তাদের মা সৈয়দ শামিলা রহমান।

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেরদিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্ররো আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
এনএ/


