২৫/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস

এ সপ্তাহের মধ্যে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস।

বিজ্ঞাপন

এই ঘোষণার পরপরই নেতানিয়াহু সরকার জানিয়েছে, আজ সোমবার (২৭ জানুয়ারী) থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে চলাফেরা শুরু করতে পারবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস এই সপ্তাহে আরো বন্দিকে মুক্তি দেবে। যে ছয়জন বন্দিকে মুক্তি দেয়ার কথা, তার মধ্যে তিনজন আগামী বৃহস্পতিবার মুক্তি পাবেন। এই তিনজন হলেন, বেসামরিক মানুষ অ্যারবেল ইয়েহুদ, সেনা অ্যাগাম বার্গার এবং আরো একজন বন্দি।

নেতানিয়াহুর অফিস জানিয়েছেন, বাকি তিনজন বন্দি আগামী শনিবার মুক্তি পাবেন। এই ছয়জন বন্দিকে মুক্তির বিনিময়ে ইসরায়েল সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেবে। তার অর্থ মধ্য ও দক্ষিণ গাজায় আশ্রয় নেয়া ছয় লাখ ৫০ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে পারবেন।

এনএ/

দেখুন: জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, তিন ডাকাত আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন