২৫/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪২ লাশ

যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। সর্বশেষ এখান থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪২ লাশ। এর ফলে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৫০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৪২ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৭ হাজার ৪৬০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮০ জনে পৌঁছৈছে।

এনএ/

দেখুন: ভারতের সেভেন সিস্টার্সের এক বোন ধ্বংস হয়ে যাবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন