২৫/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোনো আরোহী বেঁচে নেই

ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

বিজ্ঞাপন

এ ঘটনায় শোক জানিয়ে, জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন ট্রাম্প। বলেন, অযোগ্যদের নিয়োগ দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।  

এদিকে দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারীরা। এতে মূলত ফ্লাইটের তথ্য রেকর্ড থাকে। এনটিএসবি বলছে, দুর্ঘটনা নিয়ে তথ্য থাকলেও, তদন্ত প্রতিবেদন প্রকাশে ৩০ দিন সময় প্রয়োজন। আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আকাশযান দুটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টার ও বিমানে ৬৭ আরোহী ছিল। এর মধ্যে ৩ রুশ নাগরিক ছিল বলে জানিয়েছে রাশিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন