বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। হাসনাত আবদুল্লাহ লিখেন অভিনন্দন বন্ধু। তোমার ভবিষ্যৎ জীবন সুখের ও আনন্দের হোক।
এর আগে গত ১১ অক্টোবর নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
তার আগে ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাটকীয় এক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। নিজের বিয়ের কথা সবার কাছে আড়াল করতেই এ নাটকীয়তার জন্ম দেন হাসনাত ও অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়।


