১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় তারা এই অবরোধ করেন। অবরোধের কারণে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

তারা দাবি করেন, প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে ও শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়াও তারা আরও দাবি করেন, শহীদ পরিবারের ন্যায্য সম্মানি শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে, শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এনএ/

দেখুন: ফিরে দেখা: জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন