বিজ্ঞাপন

সারাদেশে ভাঙচুর: বিবৃতি নয়, সরকারের কার্যকর ভূমিকা চায় টিআইবি

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে সহিংসতা এবং ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ধানমন্ডি ৩২ এলাকার ঘটনা অন্যতম। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, বিবৃতি নয়, সরকারের উচিত কার্যকর এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। তারা সরকারের কাছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক বা সামাজিক উত্তেজনা, ধর্মীয় বিষয় অথবা অন্যান্য ইস্যুতে এ ধরনের সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে। টিআইবি মনে করে, “এ ধরনের সহিংসতা এবং ভাঙচুরের ঘটনা বৃদ্ধি সমাজের শান্তিপূর্ণ পরিবেশের জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে, যা দেশব্যাপী অস্থিরতার জন্ম দিতে পারে।”

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমরা আশা করি, সরকার এই সহিংসতা এবং ভাঙচুরের পেছনের কারণ খুঁজে বের করবে এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং এমন সহিংসতা রোধ করা সরকারের প্রধান দায়িত্ব। শুধুমাত্র বিবৃতি দিয়ে এর সমাধান সম্ভব নয়।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসেবে দায়িত্বপালনরত সেনাবাহিনী, তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তী সময়ে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত- এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও দেখা গেছে।’ কর্তৃত্ববাদের দীর্ঘ ১৬ বছরের পুঞ্জীভূত বিশাল জঞ্জাল অপসারণ করে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা হয়তো বিতর্কের ঊর্ধ্বে। তবে তার প্রয়োগে সুচিন্তিত ঝুঁকি নিরসন কৌশলের ওপর ভিত্তি করে যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কতটা সক্রিয়, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এ প্রশ্ন যৌক্তিকভাবে উত্থাপিত হতে পারে। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধ মোকাবিলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এ জন্য প্রতিশোধপ্রবণ ও আত্মঘাতী মব জাস্টিস নয়, দেশীয় ও আন্তর্জাতিক আইনের পথ অনুসরণ করা বাধ্যতামূলক। 

পড়ুন: আ.লীগের আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি

দেখুন:খসড়া সাইবার নিরাপত্তা আইনে শুধু খোলস বদল হয়েছে: টিআইবি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন