১৭/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উদ্যোগ নিয়েছে সরকার: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন।’

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। আগেও বলেছি এখনো বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আরও বলেছি যে এটা অন্তর্বর্তী সরকার। সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি। ন্যূনতম যে সংস্কার সেটা যেন করে। ইতোমধ্যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে যে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা বলেছি। তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, ডেভিল হান্ট অপারেশনে যেন আগের কিছু পুনরাবৃত্তি না হয়, নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়- এ কথা আমরা জোরের সঙ্গে বলেছি।’  

এনএ/

দেখুন: দ্রব্যমূল্য কমাতে ও মানুষের জীবন সহজ করতে যা যা করার আমরা করবো’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন