শবে বরাতের অজুহাতে সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। খুচরা পর্যায়ে আলুর দামও কিছুটা বেড়েছে। গত কয়েক দিনে সয়াবিনের সরবরাহ ঘাটতি কাটেনি।
পরিবারের জন্য বাজার সদাই করতে, সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেন ব্যস্ত অনেকে। বাজারে নেই ক্রেতাদের ঠাসাঠাসি, বিক্রেতাদের হাকডাক তাই ছিলো কম।

অনেকে দুই দিনের ছুটি পেয়ে, চলে গেছেন ঢাকার বাইরে। তবে, তাতে যে বাজারে দাম পড়তি, তা নয়। উল্টো ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। শবে বরাতের কারণে বাড়তি চাহিদা কে কারণ বলছেন খুচরা বিক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে, আলুর দামও বাড়তি। কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। বড় বাজারগুলোতে ২০ টাকা কেজি থাকলেও, মহল্লার দোকানগুলোতে কেজিতে আরও ৫ টাকা বেশি।
গত কয়েক দিন সয়াবিন তেলের বাজারে সংকট চলছে। মিল মালিকরা কমিয়ে দিয়েছেন সরবরাহ। তবে গতকাল থেকে কিছুটা বাড়ালেও, পুরোপুরি ঠিক হয়নি।

বাজারে নিয়ে মানুষের আক্ষেপের কথা, অন্তবর্তী সরকারও বাজারে আনছে না শৃংখলা। বাজার ব্যবস্থাপনা ঠিক না করলে, অনেকে নতুন করে দরিদ্র হবেন, মনে করেন সাধারণ মানুষ।
এনএ/


