বিজ্ঞাপন

সাত দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

গত ১১ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ফেরদৌস আলম। তবে মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় সেদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইসঙ্গে নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে তার রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি হবে বলে আদেশ দেন আদালত। সে অনুযায়ী আজ রিমান্ড শুনানির জন্য আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এনএ/

দেখুন: যেভাবে বাঁধল ঢাবি সাত কলেজ সংঘর্ষ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন