বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস জাকের-হৃদয়ের

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়লেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তারা ভেঙেছেন ১৯ বছর আগের রেকর্ড। দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলের হাল ধরার পথে টুর্নামেন্টটিতে ইতিহাস গড়েন জাকের ও হৃদয়। দুজনের জুটিতে আসে ১৫৪ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারও। তারা ভেঙেছেন ১৯ বছর আগের রেকর্ড। এর আগে ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার।

এদিকে দেড়শ পেরোনো জুটিতে আরও একটি রেকর্ড গড়েছে জাকের ও হৃদয়। ওয়ানডেতে ভারতের বিপক্ষে যেকোনো দলের পক্ষে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার।

তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। আগের ৫ ওয়ানডেতে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলা জাকের এদিন ১১৪ বলে ৪ চারের মারে ৬৮ রান করে আউট হন। হৃদয় অবশ্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯০ রান। ১০১ বলে ৮৫ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে ক্রিজে আছেন রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : হার দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন